ডেলিভারি নীতিমালা (Delivery Policy)

সর্বশেষ হালনাগাদ: ২০ এপ্রিল, ২০ ২৬

* ইংরেজি এবং বাংলা সংস্করণের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে ইংরেজি সংস্করণটিই প্রাধান্য পাবে।

Packroma থেকে অর্ডার করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা নিরাপদ, দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে আপনার পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এই Delivery Policy তে আমাদের ডেলিভারি সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি উল্লেখ করা হলো।

১. ডেলিভারি এলাকা

আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি প্রদান করে থাকি। নির্দিষ্ট কিছু এলাকায় কুরিয়ার সার্ভিস সীমিত বা অনুপস্থিত থাকলে ডেলিভারি সময় পরিবর্তিত হতে পারে।

২. অর্ডার প্রসেসিং সময়

অর্ডার নিশ্চিত হওয়ার পর পণ্যের ধরন, পরিমাণ ও কাস্টমাইজেশনের উপর ভিত্তি করে প্রসেসিং শুরু করা হয়। স্টক প্রোডাক্টের ক্ষেত্রে দ্রুত পাঠানো সম্ভব হলেও কাস্টম প্রিন্টেড বা অর্ডারভিত্তিক পণ্যের ক্ষেত্রে অতিরিক্ত সময় লাগতে পারে।

৩. প্রোডাকশন সময়

কাস্টম অর্ডারের ক্ষেত্রে ডিজাইন অনুমোদন ও পেমেন্ট নিশ্চিত হওয়ার পর প্রোডাকশন শুরু হয়। প্রোডাকশন সময় সাধারণত পণ্যের ধরন ও পরিমাণ অনুযায়ী নির্ধারিত হয়।

৪. আনুমানিক ডেলিভারি সময়

কুরিয়ারে হস্তান্তরের পর সাধারণত: চট্টগ্রাম সিটির মধ্যে: ১ থেকে ৩ কর্মদিবস; চট্টগ্রামের বাহিরে: ২ থেকে ৫ কর্মদিবস; দূরবর্তী এলাকায়: অতিরিক্ত সময় লাগতে পারে। ডেলিভারি সময় কুরিয়ার কোম্পানির উপর নির্ভরশীল।

৫. ডেলিভারি চার্জ

ডেলিভারি চার্জ পণ্যের ওজন, সাইজ, পরিমাণ এবং লোকেশন অনুযায়ী নির্ধারিত হবে। অর্ডার নিশ্চিত করার আগে প্রযোজ্য ডেলিভারি চার্জ জানানো হবে।।

৬. ঠিকানা ও যোগাযোগ তথ্য

গ্রাহককে সঠিক নাম, মোবাইল নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা প্রদান করতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে ডেলিভারি ব্যর্থ হলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।

৭. কুরিয়ার বিলম্ব

প্রাকৃতিক দুর্যোগ, ধর্মঘট, সরকারি ছুটি, আবহাওয়া, পরিবহন সমস্যা বা কুরিয়ার বিলম্বের কারণে ডেলিভারি সময় বাড়তে পারে। এ ধরনের বিলম্বের জন্য Packroma দায়ী থাকবে না, তবে আমরা সহায়তা করার চেষ্টা করব।

৮. পণ্য গ্রহণের সময় করণীয়

পণ্য গ্রহণের সময় প্যাকেট পরীক্ষা করে গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে। পণ্য ক্ষতিগ্রস্ত, ছেঁড়া বা সমস্যা থাকলে দ্রুত আমাদের জানান।

৯. ডেলিভারি ব্যর্থ হলে

গ্রাহক ফোন রিসিভ না করলে, ঠিকানায় উপস্থিত না থাকলে, বা পণ্য গ্রহণে অস্বীকৃতি জানালে ডেলিভারি ব্যর্থ হতে পারে। পুনরায় পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।

১০. কাস্টম অর্ডার সংক্রান্ত শর্ত

কাস্টম প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাকশন সম্পন্ন হওয়ার পর ডেলিভারি প্রসেস শুরু হবে। জরুরি ডেলিভারি প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে, তবে তা সবসময় সম্ভব নাও হতে পারে।

১১. যোগাযোগ

Delivery Policy সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন: নাম্বার: ০১৬২০৮৪১২৩৯, ইমেইল: packroma24[at]gmail.com

© 2026 Packroma. All rights reserved.